গণবার্তা

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে দিনাজপুরের ৭ ধানকাটা শ্রমিক নিহত

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে দিনাজপুরের ৭ ধানকাটা শ্রমিক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ও আহত সবাই ধান কাটার শ্রমিক। তাঁদের বাড়ি দিনাজপুর জেলায়।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল ট্রাকটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা শ্রমিকরা নিচে চাপা পড়েন। সাতজন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)।

আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)।

দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : দাউদকান্দি কুমিল্লা

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে দিনাজপুরের ৭ ধানকাটা শ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ও আহত সবাই ধান কাটার শ্রমিক। তাঁদের বাড়ি দিনাজপুর জেলায়।সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল ট্রাকটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা শ্রমিকরা নিচে চাপা পড়েন। সাতজন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)।আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)।দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা