গণবার্তা

সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

নীলফামারীর সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিহাব হোসেন ও তার ছোট ভাই সোহাদ হোসেন। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকায়। তারা তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্পট্রাক ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহত অপর পথচারী মোহাম্মদ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা আহতের সুস্থতা কামনা করছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ডাম্পট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

বিষয় : সড়ক দূর্ঘটনা

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
নীলফামারীর সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সিহাব হোসেন ও তার ছোট ভাই সোহাদ হোসেন। তাদের বাড়ি নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকায়। তারা তরিকুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ডাম্পট্রাক ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহত অপর পথচারী মোহাম্মদ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা আহতের সুস্থতা কামনা করছেন।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ডাম্পট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা