ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

হোমনায় অটোরিকশায় বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

হোমনায় অটোরিকশায় বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লার হোমনায় অটোরিকশাযোগে বাবার বাড়ি যাওয়ার পথে এক দম্পতির গতিরোধ করে গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হোমনা থানার ওসি টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাতে তারা অটোরিকশা যোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। হোমনা কৃষি কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার কয়েকজন সঙ্গী তাদের পথ আটকায়।

আক্রমণকারীরা দম্পতিসহ অটোরিকশাটি জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে জোরপূর্বক আটকে রাখে। বাকিরা তার স্বামী ও অটোরিকশাচালককে দূরে সরিয়ে দেয়। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা প্রথমে হাসপাতালে এবং পরে থানায় গিয়ে আইনি সাহায্য চান।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আশিকুর রহমান ও তার সহযোগীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


হোমনায় অটোরিকশায় বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লার হোমনায় অটোরিকশাযোগে বাবার বাড়ি যাওয়ার পথে এক দম্পতির গতিরোধ করে গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হোমনা থানার ওসি টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী তার স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাতে তারা অটোরিকশা যোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। হোমনা কৃষি কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার কয়েকজন সঙ্গী তাদের পথ আটকায়।আক্রমণকারীরা দম্পতিসহ অটোরিকশাটি জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে জোরপূর্বক আটকে রাখে। বাকিরা তার স্বামী ও অটোরিকশাচালককে দূরে সরিয়ে দেয়। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা প্রথমে হাসপাতালে এবং পরে থানায় গিয়ে আইনি সাহায্য চান।হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, আশিকুর রহমান ও তার সহযোগীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা