ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হার

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হার

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানের হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে কিউইরা ৮ উইকেটে ২৪৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়াং ৪৩ রানের জুটি গড়েন। এরপর শরিফুল ইসলাম ও নাহিদ রানা নিয়মিত উইকেট তুলতে থাকেন। মিডল অর্ডারে ডিন ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রান করে দলকে মাঝপথে টেনে তোলেন। শেষ দিকে নাথান স্মিথের ২৭ রানে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৪৭।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২টি এবং নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।

জবাবে নেমে উদ্বোধনী জুটি সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে হারায় মাত্র ৩০ রানের মধ্যেই। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫, মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদউল্লাহ ২ রান করলে চাপ বেড়ে যায়। টাইগার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে।

পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় (৬০ বলে ৫৫) শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে অন্য প্রান্তে রান পেতে সাহায্য পাননি। শেষ দিকে রিশাদ হোসেন ও তাসকিন কিছুটা প্রতিরোধ গড়লেও ব্লেয়ার টিকনার ও নাথান স্মিথের বোলিং তোপ সামলাতে পারেনি বাংলাদেশ।

টিকনার ৪টি এবং স্মিথ ৩টি উইকেট নিলেও ম্যাচ সেরা হন ডিন ফক্সক্রফট (৫৯ রান ও ২৫ রানে ১ উইকেট)। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন তাওহিদ হৃদয়।

দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল একই ভেন্যুতে। সিরিজ বাঁচাতে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানের হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে কিউইরা ৮ উইকেটে ২৪৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়।এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়াং ৪৩ রানের জুটি গড়েন। এরপর শরিফুল ইসলাম ও নাহিদ রানা নিয়মিত উইকেট তুলতে থাকেন। মিডল অর্ডারে ডিন ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রান করে দলকে মাঝপথে টেনে তোলেন। শেষ দিকে নাথান স্মিথের ২৭ রানে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৪৭।বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২টি এবং নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।জবাবে নেমে উদ্বোধনী জুটি সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে হারায় মাত্র ৩০ রানের মধ্যেই। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫, মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদউল্লাহ ২ রান করলে চাপ বেড়ে যায়। টাইগার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে।পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় (৬০ বলে ৫৫) শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে অন্য প্রান্তে রান পেতে সাহায্য পাননি। শেষ দিকে রিশাদ হোসেন ও তাসকিন কিছুটা প্রতিরোধ গড়লেও ব্লেয়ার টিকনার ও নাথান স্মিথের বোলিং তোপ সামলাতে পারেনি বাংলাদেশ।টিকনার ৪টি এবং স্মিথ ৩টি উইকেট নিলেও ম্যাচ সেরা হন ডিন ফক্সক্রফট (৫৯ রান ও ২৫ রানে ১ উইকেট)। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন তাওহিদ হৃদয়।দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল একই ভেন্যুতে। সিরিজ বাঁচাতে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা