ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
গণবার্তা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ২৫ মে থেকে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ২৫ মে থেকে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন সরকারি ছুটি চলবে।

পৃথক এক সিদ্ধান্তে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এই নীতিমালার উদ্যোক্তা। নীতিমালার মূল লক্ষ্য সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা সহজলভ্য করা। এতে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়ন এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল ও অর্থায়ন নিশ্চিত করতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি বিষয়ে সচেতনতা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।

ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সব টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক। কোনোভাবেই টয়লেটের বর্জ্য নদী, খাল, বিলসহ জলাশয়ে ফেলে পানি দূষণ করা যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম নেবে। নীতিমালা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে বলে মন্ত্রিসভায় নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ২৫ মে থেকে

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন সরকারি ছুটি চলবে।পৃথক এক সিদ্ধান্তে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এই নীতিমালার উদ্যোক্তা। নীতিমালার মূল লক্ষ্য সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা সহজলভ্য করা। এতে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নয়ন এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল ও অর্থায়ন নিশ্চিত করতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি বিষয়ে সচেতনতা তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সব টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক। কোনোভাবেই টয়লেটের বর্জ্য নদী, খাল, বিলসহ জলাশয়ে ফেলে পানি দূষণ করা যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম নেবে। নীতিমালা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে বলে মন্ত্রিসভায় নির্দেশ দেওয়া হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা