ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
গণবার্তা

রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

 রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বাকি ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নির্বাপণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৯ মে ২০২৬


রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বাকি ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নির্বাপণের কাজ শুরু করে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা