গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন কাতারপ্রবাসী মনির হোসেনের স্ত্রী, তার তিন মেয়ে এবং এক শ্যালক। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেন কাতারে থাকেন। শুক্রবার রাতে সবাইকে স্বাভাবিক দেখা গেলেও শনিবার (৯ মে) সকালে ওই বাড়িতে গিয়ে পাঁচজনের গলাকাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী।
ঘটনার সময় ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো কারণ—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বলেন, ‘একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয় : কাপাসিয়া

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন