ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
গণবার্তা

দিনাজপুরে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে বাবা ও ছেলে নিহত

দিনাজপুরে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে বাবা ও ছেলে নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা ও ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলু মিয়া (৭০) ও তার ছেলে মো. কাবিল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকালে ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের সঙ্গে দুলু মিয়ার তর্ক শুরু হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে বাবার ওপর হামলা চালান। বল্লমের আঘাতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।

বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করে সাদিকুল। স্থানীয়রা কাবিলকে অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, জমিজমার ভাগবাটোয়ারা নিয়েই পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের জমিজমার বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২৬ জুন ২০২৬


দিনাজপুরে জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে বাবা ও ছেলে নিহত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা ও ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলু মিয়া (৭০) ও তার ছেলে মো. কাবিল (৩২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।মঙ্গলবার সকালে ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের সঙ্গে দুলু মিয়ার তর্ক শুরু হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে বাবার ওপর হামলা চালান। বল্লমের আঘাতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করে সাদিকুল। স্থানীয়রা কাবিলকে অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, জমিজমার ভাগবাটোয়ারা নিয়েই পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের জমিজমার বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা