ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
গণবার্তা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

 লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সোমবার (১১ মে) একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সব মিলিয়ে এই হামলায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।

দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস সেই মরদেহ উদ্ধার করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

গত সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের মনিরুজ্জামান ও নোয়াখালীর মোহাম্মদ ইব্রাহিম খলিল। ওই হামলায় আরও তিনজন আহত হয়েছিলেন। ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের জেরে লেবাননের সীমান্তবর্তী এলাকায় হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
 লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সোমবার (১১ মে) একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সব মিলিয়ে এই হামলায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস সেই মরদেহ উদ্ধার করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।গত সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের মনিরুজ্জামান ও নোয়াখালীর মোহাম্মদ ইব্রাহিম খলিল। ওই হামলায় আরও তিনজন আহত হয়েছিলেন। ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের জেরে লেবাননের সীমান্তবর্তী এলাকায় হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা