ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
গণবার্তা

ধীরাশ্রম রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই তরুণ টিকটকারের মৃত্যু

ধীরাশ্রম রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই তরুণ টিকটকারের মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্টেশনের পাশে রেললাইনে দাঁড়িয়ে দুজন টিকটকের জন্য ভিডিও তৈরি করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দূর থেকে আশপাশের লোকজন তাদের ডাকাডাকি করলেও তারা সাড়া দেননি বলে জানা গেছে।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম জানান, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। রাতেই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিও তৈরির সময়ই এ দুর্ঘটনা ঘটে।’

রেললাইনে ভিডিও ধারণ করতে গিয়ে এ ধরণের দুর্ঘটনা নতুন নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার কারণে অনেকে ঝুঁকিপূর্ণ স্থানে ভিডিও তৈরি করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। এই ঘটনাও তারই আরেকটি উদাহরণ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


ধীরাশ্রম রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই তরুণ টিকটকারের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, স্টেশনের পাশে রেললাইনে দাঁড়িয়ে দুজন টিকটকের জন্য ভিডিও তৈরি করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দূর থেকে আশপাশের লোকজন তাদের ডাকাডাকি করলেও তারা সাড়া দেননি বলে জানা গেছে।জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম জানান, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। রাতেই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিও তৈরির সময়ই এ দুর্ঘটনা ঘটে।’রেললাইনে ভিডিও ধারণ করতে গিয়ে এ ধরণের দুর্ঘটনা নতুন নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার কারণে অনেকে ঝুঁকিপূর্ণ স্থানে ভিডিও তৈরি করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। এই ঘটনাও তারই আরেকটি উদাহরণ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা