পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। রোববার (১৭ মে) সৌদির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
সৌদি আরবের পাশাপাশি ওমানও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয়। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন