ঢাকা    রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা    রোববার, ২৪ মে ২০২৬
গণবার্তা

ফরিদপুরের সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আসামি পলাতক

ফরিদপুরের সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আসামি পলাতক

ফরিদপুরের সালথায় একটি গ্রামে ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। আজ শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত হলেন উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের বাসিন্দা মো. খায়ের (৩৫)। তিনি ওই গ্রামের মমিন দাইয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি বিবাহিত ও দুটি সন্তানের জনক।

ভুক্তভোগী শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

স্থানীয়রা জানায়, ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’

পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকাবাসী দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৪ মে ২০২৬


ফরিদপুরের সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আসামি পলাতক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
ফরিদপুরের সালথায় একটি গ্রামে ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। আজ শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।ধর্ষণচেষ্টায় অভিযুক্ত হলেন উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের বাসিন্দা মো. খায়ের (৩৫)। তিনি ওই গ্রামের মমিন দাইয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি বিবাহিত ও দুটি সন্তানের জনক।ভুক্তভোগী শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।স্থানীয়রা জানায়, ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকাবাসী দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা