ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
গণবার্তা

‘গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা’, কোরবানিতে গরু উৎসর্গকারীদের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

‘গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা’, কোরবানিতে গরু উৎসর্গকারীদের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

গরুকে ভারতের ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ হিসেবে আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মতে, নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই।

সোমবার (১ জুন) উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।

তিনি বলেন, ‘যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে তাদের প্রতি পরামর্শ—এগুলো বন্ধ করুন। নয়ত তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। গোমাতাকে নিয়ে এ ব্যাপারে ঘোষণা দেওয়ার কিছু নেই।’

পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট

চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কোরবানি দেননি। ঈদের আগে কঠোরতার কারণে গরু কোরবানি থেকে বিরত ছিলেন তারা। শুধু তাই নয়, মুসলিমরা জানান, গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গের মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ রাজ্যটিতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার আগে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি।

যোগী আদিত্যনাথের এই মন্তব্য কোরবানি ও গরু প্রসঙ্গে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬


‘গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা’, কোরবানিতে গরু উৎসর্গকারীদের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image
গরুকে ভারতের ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ হিসেবে আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার মতে, নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই।সোমবার (১ জুন) উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।তিনি বলেন, ‘যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে তাদের প্রতি পরামর্শ—এগুলো বন্ধ করুন। নয়ত তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। গোমাতাকে নিয়ে এ ব্যাপারে ঘোষণা দেওয়ার কিছু নেই।’পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটচলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কোরবানি দেননি। ঈদের আগে কঠোরতার কারণে গরু কোরবানি থেকে বিরত ছিলেন তারা। শুধু তাই নয়, মুসলিমরা জানান, গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়।পশ্চিমবঙ্গের মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ রাজ্যটিতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার আগে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি।যোগী আদিত্যনাথের এই মন্তব্য কোরবানি ও গরু প্রসঙ্গে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা