ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
গণবার্তা

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের উড়ন্ত শুরু, সেনেগালকে হারাল ৩-১ ব্যবধানে

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের উড়ন্ত শুরু, সেনেগালকে হারাল ৩-১ ব্যবধানে

প্রথমার্ধ বেশ হতাশার ছিল ফ্রান্সের জন্য। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে ফিরে ফরাসিরা। দুর্দান্ত লড়াই শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৮-তে নিয়ে গেছেন এমবাপ্পে। এতে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে এককভাবে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকে ফ্রান্স-সেনেগাল সমানতালে খেলতে থাকে। তবে ফ্রান্সের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে সেনেগাল। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল বঞ্চিত হয় সেনেগাল। তারকা ঠাঁসা দল নিয়ে ভালো খেলতে পারেনি ফ্রান্স। তাদের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি আফ্রিকান দেশটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক। ম্যাচের ৮২ মিনিটে ফ্রান্সের লিড দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা। প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে। এরপর এক গোল শোধ করে সেনেগাল। যোগ করা সময়ে ইব্রাহিমা এমবায়ে গোল করে ব্যবধান কমান। তবে যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে আবারও বল জালে জড়ান এমবাপ্পে।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘দলের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা ভালো করতে পারিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছি। জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়া স্পেশাল অনুভূতি। তবে আমাদের লক্ষ্য শিরোপা জয়, ব্যক্তিগত রেকর্ড নয়।’ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘প্রথমার্ধে আমরা পছন্দের ফুটবল খেলতে পারিনি। কিন্তু বিরতিতে খেলোয়াড়দের কিছু কথা বলেছি, তারা সেটা বুঝেছে এবং দ্বিতীয়ার্ধে দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছে। এই জয় আমাদের কনফিডেন্স দেবে।’ সেনেগাল কোচ বলেন, ‘আমরা দারুণ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু ফ্রান্সের মানের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি। তবে আমাদের লড়াইয়ের মানসিকতা দেখে আমি গর্বিত।’ এমবাপ্পে এখন আর্জেন্টিনার মেসি ও ব্রাজিলের নেইমারের সঙ্গে গোলের লড়াইয়ে রয়েছেন। বর্তমান ফর্মে তিনি আরও গোলের রেকর্ড গড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গ্রুপ ‘সি’-তে ফ্রান্স এখন ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। 

পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, যা আরও কঠিন হবে বলে মনে করছেন কোচ দেশম। সেনেগালকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ভালো খেলতে হবে।

বিষয় : ফ্রান্স কিলিয়ান এমবাপ্পে

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের উড়ন্ত শুরু, সেনেগালকে হারাল ৩-১ ব্যবধানে

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
প্রথমার্ধ বেশ হতাশার ছিল ফ্রান্সের জন্য। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে ফিরে ফরাসিরা। দুর্দান্ত লড়াই শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৮-তে নিয়ে গেছেন এমবাপ্পে। এতে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে এককভাবে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এমবাপ্পে।ম্যাচের শুরু থেকে ফ্রান্স-সেনেগাল সমানতালে খেলতে থাকে। তবে ফ্রান্সের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে সেনেগাল। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল বঞ্চিত হয় সেনেগাল। তারকা ঠাঁসা দল নিয়ে ভালো খেলতে পারেনি ফ্রান্স। তাদের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি আফ্রিকান দেশটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক। ম্যাচের ৮২ মিনিটে ফ্রান্সের লিড দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। আদ্রিয়াঁ রাবিওর লম্বা করে বাড়ানো থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই পিএসজি তারকা। প্রথমার্ধে হতাশ করেছেন এমবাপ্পে। এরপর এক গোল শোধ করে সেনেগাল। যোগ করা সময়ে ইব্রাহিমা এমবায়ে গোল করে ব্যবধান কমান। তবে যোগ করা সময়ের ৫ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে আবারও বল জালে জড়ান এমবাপ্পে।ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘দলের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা ভালো করতে পারিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছি। জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়া স্পেশাল অনুভূতি। তবে আমাদের লক্ষ্য শিরোপা জয়, ব্যক্তিগত রেকর্ড নয়।’ ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘প্রথমার্ধে আমরা পছন্দের ফুটবল খেলতে পারিনি। কিন্তু বিরতিতে খেলোয়াড়দের কিছু কথা বলেছি, তারা সেটা বুঝেছে এবং দ্বিতীয়ার্ধে দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছে। এই জয় আমাদের কনফিডেন্স দেবে।’ সেনেগাল কোচ বলেন, ‘আমরা দারুণ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু ফ্রান্সের মানের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি। তবে আমাদের লড়াইয়ের মানসিকতা দেখে আমি গর্বিত।’ এমবাপ্পে এখন আর্জেন্টিনার মেসি ও ব্রাজিলের নেইমারের সঙ্গে গোলের লড়াইয়ে রয়েছেন। বর্তমান ফর্মে তিনি আরও গোলের রেকর্ড গড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গ্রুপ ‘সি’-তে ফ্রান্স এখন ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, যা আরও কঠিন হবে বলে মনে করছেন কোচ দেশম। সেনেগালকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ভালো খেলতে হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা