ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
গণবার্তা

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ

বিশ্বের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ লাভ করবেন।

শনিবার (১১ জুলাই) মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে নাহলা সাইদি বলেন, মিসরে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

বৈঠকে নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ জুলাই ২০২৬


আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
বিশ্বের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ লাভ করবেন।শনিবার (১১ জুলাই) মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।দূতাবাস জানায়, কায়রোর বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।বৈঠকের শুরুতে নাহলা সাইদি বলেন, মিসরে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এর ফলে অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।বৈঠকে নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা