ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬
ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬
গণবার্তা

‘আপনাকে আমরা কালকেই চাই’: শেখ হাসিনাকে হুশিয়ারি চিফ প্রসিকিউটরের

‘আপনাকে আমরা কালকেই চাই’: শেখ হাসিনাকে হুশিয়ারি চিফ প্রসিকিউটরের

ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন—এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে (শেখ হাসিনা) আমরা কালকেই চাই। কোনো স্ট্যান্টবাজি করবেন না। আপনাকে গ্রহণ করার আর কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। অতএব, এইসব ফাঁকা বুলি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর আর কোনো সুযোগ নেই।'

তিনি বলেন, আইনগতভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই। ডিসেম্বর নয়, যতো দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে চায় মানুষ। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কিছু নেই। জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বর্তমান সরকার আসার পর ট্রাইব্যুনালের বিচারিক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে কাজ চলছে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আমিনুল ইসলাম।

তিনি আশ্বস্ত করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতে চলবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১২ জুলাই ২০২৬


‘আপনাকে আমরা কালকেই চাই’: শেখ হাসিনাকে হুশিয়ারি চিফ প্রসিকিউটরের

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image
ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন—এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে (শেখ হাসিনা) আমরা কালকেই চাই। কোনো স্ট্যান্টবাজি করবেন না। আপনাকে গ্রহণ করার আর কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। অতএব, এইসব ফাঁকা বুলি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর আর কোনো সুযোগ নেই।'তিনি বলেন, আইনগতভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই। ডিসেম্বর নয়, যতো দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে চায় মানুষ। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কিছু নেই। জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার হবে।চিফ প্রসিকিউটর আরও বলেন, বর্তমান সরকার আসার পর ট্রাইব্যুনালের বিচারিক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে কাজ চলছে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আমিনুল ইসলাম।তিনি আশ্বস্ত করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতে চলবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা