ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
গণবার্তা

বরিশালের গৌরনদীতে মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ১১ বছর বয়সী এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কোরআন মডেল মহিলা মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদৌস নওগাঁর আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। তিনি মাদ্রাসাটির নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান খান জানান, সোমবার সন্ধ্যার পর দীর্ঘ সময় একটি কক্ষের দরজা বন্ধ থাকায় শিক্ষার্থী ও শিক্ষিকাদের সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তারা ছাত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা পুলিশকে জানান, সোমবার বিকেলে তিনি মেয়েকে মাদ্রাসায় রেখে যান। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পান।

ওসি তারিক হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসায় থাকতে অনিচ্ছুক হওয়ায় ওই ছাত্রী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিক্ষার্থীদের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


বরিশালের গৌরনদীতে মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
বরিশালের গৌরনদীতে একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ১১ বছর বয়সী এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কোরআন মডেল মহিলা মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জান্নাতুল ফেরদৌস নওগাঁর আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। তিনি মাদ্রাসাটির নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিলেন।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান খান জানান, সোমবার সন্ধ্যার পর দীর্ঘ সময় একটি কক্ষের দরজা বন্ধ থাকায় শিক্ষার্থী ও শিক্ষিকাদের সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তারা ছাত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের মা পুলিশকে জানান, সোমবার বিকেলে তিনি মেয়েকে মাদ্রাসায় রেখে যান। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পান।ওসি তারিক হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসায় থাকতে অনিচ্ছুক হওয়ায় ওই ছাত্রী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিক্ষার্থীদের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা