ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
গণবার্তা

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাটোরের সিংড়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভদ্রা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বুলবুলি খাতুনের স্বামী মোহাম্মদ আবদুল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুনের সঙ্গে তার স্বামী মোহাম্মদ আবদুল্লাহর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলেও তাদের চার বছর বয়সী মেয়ের সামনে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বুলবুলি খাতুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আবদুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এলাকায় এই ঘটনায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয় : নাটোর

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২২ জুলাই ২০২৬


সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
নাটোরের সিংড়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভদ্রা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত বুলবুলি খাতুনের স্বামী মোহাম্মদ আবদুল্লাহকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুনের সঙ্গে তার স্বামী মোহাম্মদ আবদুল্লাহর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার বিকেলেও তাদের চার বছর বয়সী মেয়ের সামনে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বুলবুলি খাতুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আবদুল্লাহকে আটক করা হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এলাকায় এই ঘটনায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা