ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
গণবার্তা

যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকানোর হুঁশিয়ারি গালিবাফের

যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকানোর হুঁশিয়ারি গালিবাফের

ইরানের দক্ষিণে কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকাতে হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গালিবাফ তার ভার্চুয়াল পেজে লিখেছেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন আগ্রাসনের মাধ্যমে নিজেদের হাত আরো রক্তাক্ত করছে। কেশম দ্বীপের আবাসিক বাড়িতে সন্ত্রাসী হামলা মিনাব ও লামার্দের অপরাধেরই ধারাবাহিকতা।

ইরানের সংসদের স্পিকার আরো বলেন, যুদ্ধক্ষেত্রে যে চপেটাঘাত তারা খাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে তারা অপরাধ সংঘটন এবং নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছে।

গালিবাফ জোর দিয়ে বলেছেন, তবে এর জন্য তাদেরকে অবশ্যই মূল্য চুকাতে হবে।

এর আগে কেশম দ্বীপে মার্কিন বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের কর্মকর্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টও মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: প্রেসটিভি

বিষয় : ইরান

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকানোর হুঁশিয়ারি গালিবাফের

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image
ইরানের দক্ষিণে কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকাতে হবে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গালিবাফ তার ভার্চুয়াল পেজে লিখেছেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন আগ্রাসনের মাধ্যমে নিজেদের হাত আরো রক্তাক্ত করছে। কেশম দ্বীপের আবাসিক বাড়িতে সন্ত্রাসী হামলা মিনাব ও লামার্দের অপরাধেরই ধারাবাহিকতা।ইরানের সংসদের স্পিকার আরো বলেন, যুদ্ধক্ষেত্রে যে চপেটাঘাত তারা খাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে তারা অপরাধ সংঘটন এবং নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছে।গালিবাফ জোর দিয়ে বলেছেন, তবে এর জন্য তাদেরকে অবশ্যই মূল্য চুকাতে হবে।এর আগে কেশম দ্বীপে মার্কিন বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের কর্মকর্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টও মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।সূত্র: প্রেসটিভি

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা