ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬
গণবার্তা

পোশাক-ওয়াকিটকি-হাতকড়াসহ তিন ভূয়া বিজিবি আটক

পোশাক-ওয়াকিটকি-হাতকড়াসহ তিন ভূয়া বিজিবি আটক

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১ আগস্ট) গভীর রাতে ওই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ।

আটকরা হলেন—শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), একই উপজেলার হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন এবং সরকারি পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, অভিযানে বাড়ির মালিক, অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাসার দরজায় কড়া নাড়া হলে এক ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য পরিচয় দেন। ঘরে প্রবেশ করে আরও দুই ব্যক্তিকে পাওয়া যায়। তারাও নিজেদের বিজিবির সদস্য বলে পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন।

পুলিশের দাবি, উজ্জ্বল হোসেনের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম জানান, আটক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আটক তিনজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারা সরকারি পোশাক ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অপরাধ করত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ০২ আগস্ট ২০২৬


পোশাক-ওয়াকিটকি-হাতকড়াসহ তিন ভূয়া বিজিবি আটক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১ আগস্ট) গভীর রাতে ওই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ।আটকরা হলেন—শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), একই উপজেলার হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন এবং সরকারি পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।ডিবি সূত্র জানায়, অভিযানে বাড়ির মালিক, অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাসার দরজায় কড়া নাড়া হলে এক ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য পরিচয় দেন। ঘরে প্রবেশ করে আরও দুই ব্যক্তিকে পাওয়া যায়। তারাও নিজেদের বিজিবির সদস্য বলে পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন।পুলিশের দাবি, উজ্জ্বল হোসেনের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম জানান, আটক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আটক তিনজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারা সরকারি পোশাক ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অপরাধ করত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা