ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

সুনামগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, ক্ষিপ্ত স্বামীর ‘দুধগোসল’

সুনামগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, ক্ষিপ্ত স্বামীর ‘দুধগোসল’

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রেমিক ফয়েজ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন মাহমুদা আক্তার নামের তিন সন্তানের জননী। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

ঘটনার আকস্মিক মোড় নেয় শনিবার (৮ আগস্ট) দুপুরে, যখন অনশনের খবরে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউরা গ্রামের ফয়েজ মিয়ার সঙ্গে মাহমুদা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে পরিবারে অশান্তি ও কোলাহল সৃষ্টি হয়। এরপর গত মঙ্গলবার রাতে গৃহবধূ মাহমুদা তার তিন সন্তান ও স্বামীকে রেখে ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন এবং তাকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

স্ত্রীর এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া প্রকাশ্যেই দুধ দিয়ে গোসল করেন এবং মাহমুদার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাহমুদা আক্তার দীর্ঘদিন ধরে স্বামী-সন্তানসহ সংসার করছিলেন। কিন্তু প্রেমিক ফয়েজ মিয়ার সঙ্গে সম্পর্কের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। মাহমুদা তিন সন্তানকে রেখে স্বামীগৃহ ত্যাগ করে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেন।

এদিকে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘটনাটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। কেউ কেউ সোহেল মিয়ার এই কাজকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য বললেও অনেকে সহমর্মিতা প্রকাশ করেছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা ঘটনাটি জানতে পেরে উভয় পক্ষের সঙ্গে বসার চেষ্টা করছেন। তারা বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সমঝোতায় রাজি হয়নি বলে জানা গেছে।

এদিকে মাহমুদা আক্তার অনশন অব্যাহত রেখেছেন। তাঁর শারীরিক অবস্থা দিনদিন দুর্বল হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে তাকে অনশন ভাঙানোর চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


সুনামগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, ক্ষিপ্ত স্বামীর ‘দুধগোসল’

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রেমিক ফয়েজ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন মাহমুদা আক্তার নামের তিন সন্তানের জননী। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।ঘটনার আকস্মিক মোড় নেয় শনিবার (৮ আগস্ট) দুপুরে, যখন অনশনের খবরে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন।স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউরা গ্রামের ফয়েজ মিয়ার সঙ্গে মাহমুদা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে পরিবারে অশান্তি ও কোলাহল সৃষ্টি হয়। এরপর গত মঙ্গলবার রাতে গৃহবধূ মাহমুদা তার তিন সন্তান ও স্বামীকে রেখে ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন এবং তাকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।স্ত্রীর এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়ে স্বামী সোহেল মিয়া প্রকাশ্যেই দুধ দিয়ে গোসল করেন এবং মাহমুদার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে ঘোষণা দেন।স্থানীয় বাসিন্দারা জানান, মাহমুদা আক্তার দীর্ঘদিন ধরে স্বামী-সন্তানসহ সংসার করছিলেন। কিন্তু প্রেমিক ফয়েজ মিয়ার সঙ্গে সম্পর্কের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। মাহমুদা তিন সন্তানকে রেখে স্বামীগৃহ ত্যাগ করে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেন।এদিকে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘটনাটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। কেউ কেউ সোহেল মিয়ার এই কাজকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য বললেও অনেকে সহমর্মিতা প্রকাশ করেছেন।উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা ঘটনাটি জানতে পেরে উভয় পক্ষের সঙ্গে বসার চেষ্টা করছেন। তারা বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সমঝোতায় রাজি হয়নি বলে জানা গেছে।এদিকে মাহমুদা আক্তার অনশন অব্যাহত রেখেছেন। তাঁর শারীরিক অবস্থা দিনদিন দুর্বল হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে তাকে অনশন ভাঙানোর চেষ্টা চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা