ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
গণবার্তা

শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ জব্দ, পালালেন দুই ভারতীয়

শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ জব্দ, পালালেন দুই ভারতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম উচ্চমূল্যের মাদক 'কুশ' এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রীন চ্যানেল এলাকা থেকে ট্রলি ফেলে দুই ভারতীয় নাগরিক পালিয়ে যান।

জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ টিম সহকারী পরিচালক মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে গত ১৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। ওই সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে করে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরে আসেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা ভারতীয় পাসপোর্টের ফটোকপিসহ দুটি ট্রাভেল ট্রলি গ্রীন চ্যানেলে ফেলে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সাক্ষীদের সামনে ওই ট্রাভেল ট্রলি দুটি তল্লাশি করে সর্বমোট ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক দুই অভিযুক্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

উল্লেখ্য, কুশ একটি অত্যন্ত ক্ষতিকর মাদকদ্রব্য যা মারিজুয়ানার চেয়েও অনেক শক্তিশালী। এর ব্যবহারে তীব্র মানসিক ও শারীরিক ক্ষতি হয়। সম্প্রতি বাংলাদেশে এই মাদকের চোরাচালান ও ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডিএনসির এই সফল অভিযান মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : রাজধানী

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


শাহজালাল বিমানবন্দরে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ জব্দ, পালালেন দুই ভারতীয়

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম উচ্চমূল্যের মাদক 'কুশ' এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রীন চ্যানেল এলাকা থেকে ট্রলি ফেলে দুই ভারতীয় নাগরিক পালিয়ে যান।জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ টিম সহকারী পরিচালক মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে গত ১৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। ওই সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে করে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) বিমানবন্দরে আসেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা ভারতীয় পাসপোর্টের ফটোকপিসহ দুটি ট্রাভেল ট্রলি গ্রীন চ্যানেলে ফেলে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সাক্ষীদের সামনে ওই ট্রাভেল ট্রলি দুটি তল্লাশি করে সর্বমোট ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক দুই অভিযুক্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।উল্লেখ্য, কুশ একটি অত্যন্ত ক্ষতিকর মাদকদ্রব্য যা মারিজুয়ানার চেয়েও অনেক শক্তিশালী। এর ব্যবহারে তীব্র মানসিক ও শারীরিক ক্ষতি হয়। সম্প্রতি বাংলাদেশে এই মাদকের চোরাচালান ও ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডিএনসির এই সফল অভিযান মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা