ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই পেয়েছেন তারকা তকমা। গড়ছেন একের পর এক রেকর্ড। রোববার (৩০ আগস্ট) চলমান দুলীপ ট্রফিতে ইশান কিষাণের চোটে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদা পান বৈভব। একই ম্যাচে আরেকটি রেকর্ড ভেঙে দিলেন এই ভারতীয় ব্যাটার।
বৈভব সূর্যবংশী দুলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে খেলছেন। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হলেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) ব্যাট হাতে বিস্ফোরক ছিলেন সূর্যবংশী। সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফির সেঞ্চুরিয়ান হওয়ার খুব কাছে ছিলেন। কিন্তু মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে সূর্যবংশী ৪২ বলে টুর্নামেন্টের দ্রুততম ফিফটি করেন। তিনটি ছয় ও চারটি চার মেরেছেন তিনি। এতে লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী।
১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিনে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড প্রায় ৫৭ বছর ধরে দখলে রেখেছিলেন লক্ষ্মণ। ওই সময় তার বয়স ছিল ১৬ বছর ২৩ দিন। ১৫ বছর ও ১৫৭ দিন বয়সে ফিফটি করে তাকে টপকালেন সূর্যবংশী।
বৈভব প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকে সকলের নজর কেড়েছেন। সম্প্রতি তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক নির্দেশনায় এগোতে পারলে এই তরুণ আগামী দিনে ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠতে পারেন। দুলীপ ট্রফিতে তার এই পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেটমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিষয় : ভারত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন