ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
গণবার্তা

ঝালকাঠিতে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী নিহত

ঝালকাঠিতে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী নিহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউড়া গ্রামে পলাশের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পলাশ পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি ব্যবসা চালু করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী লিজাকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত একটি শাবল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, সম্প্রতি পলাশ দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরে। এরই জের ধরে শ্বশুরবাড়িতে কলহের সূত্রপাত হয়। নিহতের পরিবার ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ঝালকাঠিতে পারিবারিক কলহে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী নিহত

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউড়া গ্রামে পলাশের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, পলাশ পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি ব্যবসা চালু করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে গুরুতর জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী লিজাকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত একটি শাবল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয়রা জানান, সম্প্রতি পলাশ দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরে। এরই জের ধরে শ্বশুরবাড়িতে কলহের সূত্রপাত হয়। নিহতের পরিবার ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা