ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
গণবার্তা

এমএলএসে ইতিহাস গড়ছেন জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

এমএলএসে ইতিহাস গড়ছেন জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। আর কয়েক দিন পরই বয়স ১৭ পূর্ণ হবে। এরই মধ্যে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন তিনি।

সান দিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ ব্যবধানের জয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন সুলিভান। এতে মেজর লিগ সকারে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সাফল্য পেলেন ১৬ বছর ৩৫১ দিন বয়সী সুলিভান।

এমএলএসে এই প্রথমবার এক ম্যাচে দুই গোল করলেন সুলিভান। এ নিয়ে শেষ সাত ম্যাচের প্রত্যেকটিতে অন্তত একটি করে গোলে অবদান রাখলেন কাভান, যা এমএলএস ইতিহাসে কোনো কিশোরের দীর্ঘতম ধারা।

এই ১৬ বছর বয়সী স্থানীয় খেলোয়াড় ফিলাডেলফিয়াকে ফিফা বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ (জয় ৮, ড্র ২) অপরাজিত থাকতে সাহায্য করেছেন। দলকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে সাতে তুলে অডি এমএলএস কাপ প্লে অফের অবস্থানে রেখেছেন।

এই মৌসুমে সুলিভান ১৭ গোলে অবদান রেখেছেন। গোল ৬টি ও অ্যাসিস্ট ১১। এমএলএস ইতিহাসে কোনো কিশোরের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

কাভান সুলিভান জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলছেন। তার বাবা একজন জার্মান ফুটবল কোচ এবং মা বাংলাদেশি বংশোদ্ভূত। ইতিমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন এই তরুণ প্রতিভা। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তারকাকে ঘিরে ভবিষ্যতে বড় কিছু হওয়ার আশা দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

কাভানের এই সাফল্যে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে গর্বিত বাংলাদেশি ফুটবল ভক্তরা। অনেকে আশা করছেন, ভবিষ্যতে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়েও খেলতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের জার্সি গায়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। কাভান সুলিভান এখন যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে চলেছেন। তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দিনে বিশ্ব ফুটবলে তিনি বড় তারকা হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


এমএলএসে ইতিহাস গড়ছেন জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। আর কয়েক দিন পরই বয়স ১৭ পূর্ণ হবে। এরই মধ্যে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন তিনি।সান দিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ ব্যবধানের জয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন সুলিভান। এতে মেজর লিগ সকারে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সাফল্য পেলেন ১৬ বছর ৩৫১ দিন বয়সী সুলিভান।এমএলএসে এই প্রথমবার এক ম্যাচে দুই গোল করলেন সুলিভান। এ নিয়ে শেষ সাত ম্যাচের প্রত্যেকটিতে অন্তত একটি করে গোলে অবদান রাখলেন কাভান, যা এমএলএস ইতিহাসে কোনো কিশোরের দীর্ঘতম ধারা।এই ১৬ বছর বয়সী স্থানীয় খেলোয়াড় ফিলাডেলফিয়াকে ফিফা বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ (জয় ৮, ড্র ২) অপরাজিত থাকতে সাহায্য করেছেন। দলকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে সাতে তুলে অডি এমএলএস কাপ প্লে অফের অবস্থানে রেখেছেন।এই মৌসুমে সুলিভান ১৭ গোলে অবদান রেখেছেন। গোল ৬টি ও অ্যাসিস্ট ১১। এমএলএস ইতিহাসে কোনো কিশোরের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।কাভান সুলিভান জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলছেন। তার বাবা একজন জার্মান ফুটবল কোচ এবং মা বাংলাদেশি বংশোদ্ভূত। ইতিমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন এই তরুণ প্রতিভা। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তারকাকে ঘিরে ভবিষ্যতে বড় কিছু হওয়ার আশা দেখছেন ফুটবল বিশ্লেষকরা।কাভানের এই সাফল্যে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে গর্বিত বাংলাদেশি ফুটবল ভক্তরা। অনেকে আশা করছেন, ভবিষ্যতে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়েও খেলতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের জার্সি গায়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। কাভান সুলিভান এখন যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে চলেছেন। তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দিনে বিশ্ব ফুটবলে তিনি বড় তারকা হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা