ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ: সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বর্তমানে অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাপের কামড়ে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। সাপের দংশনের পর রোগী বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে অনেক সময় তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তবে হাসপাতালে পৌঁছাতে দেরি হলে রোগীর অবস্থা গুরুতর হতে পারে।

পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নুসরাত ফারজানা খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সিগঞ্জ: সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বর্তমানে অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে বলেও জানান তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।সাপের কামড়ে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। সাপের দংশনের পর রোগী বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে অনেক সময় তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তবে হাসপাতালে পৌঁছাতে দেরি হলে রোগীর অবস্থা গুরুতর হতে পারে।পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নুসরাত ফারজানা খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা