ডারবান (দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ‘ইএনসিএ’ জানিয়েছে, ডারবানের দক্ষিণে অবস্থিত কোয়ামাখুথা টাউনশিপে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার (২১০০ জিএমটি) দিকে টাউনশিপের একটি আবাসিক বাড়িতে লোকজন সমবেত হয়েছিলেন। এ সময় হামলাকারীরা সেখানে ঢুকে গুলিবর্ষণ শুরু করেন।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
হামলার কারণ এখনো জানা যায়নি। এছাড়া কাউকে গ্রেফতার বা সন্দেহভাজনদের শনাক্ত করার বিষয়ে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
বিষয় : দক্ষিন আফ্রিকা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন