ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

জনপ্রতিনিধিদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত: শফিকুর রহমান

জনপ্রতিনিধিদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত: শফিকুর রহমান

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি নিয়ে কোনো কোনো মহলে আলোচনা হচ্ছে। তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অসঙ্গত হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি; জনগণের প্রয়োজনেই তারা সেখানে গেছেন। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে তারা অংশীদার হতে পারেন। তবে তার আগে জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধা বাড়ানোর পক্ষে নন তিনি।

জামায়াতের আমির বলেন, দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই আসে না। সরকার এ ধরনের কোনো উদ্যোগ নিলে তারা প্রতিবাদ ও বিরোধিতা করবেন।

সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এমন উদ্যোগ নেওয়া হলে বিরোধী দল হিসেবে তারা এর সুস্পষ্ট বিরোধিতা করবেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


জনপ্রতিনিধিদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি নিয়ে কোনো কোনো মহলে আলোচনা হচ্ছে। তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা অসঙ্গত হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর বিরোধিতা করবে বলেও জানান তিনি।তিনি বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি; জনগণের প্রয়োজনেই তারা সেখানে গেছেন। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে তারা অংশীদার হতে পারেন। তবে তার আগে জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধা বাড়ানোর পক্ষে নন তিনি।জামায়াতের আমির বলেন, দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই আসে না। সরকার এ ধরনের কোনো উদ্যোগ নিলে তারা প্রতিবাদ ও বিরোধিতা করবেন।সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এমন উদ্যোগ নেওয়া হলে বিরোধী দল হিসেবে তারা এর সুস্পষ্ট বিরোধিতা করবেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা