ঢাকা: ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ পালন করা বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষা। তবে আর্থিক সীমাবদ্ধতা বা নানা আনুষঙ্গিক খরচের কারণে অনেকেরই সেই স্বপ্ন অধরা থেকে যায়। এমন পরিস্থিতিতে বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে।
এ সুযোগ পেতে ‘নুসুক’ অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ প্যাকেজ।
ফ্রি ওমরাহ প্যাকেজে যা থাকছে
লটারির মাধ্যমে নির্বাচিত সৌভাগ্যবান বিজয়ীদের সম্পূর্ণ খরচ বহন করবে সৌদি সরকার। এই আকর্ষণীয় প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত রয়েছে:
সহযাত্রীর সুযোগ (দুটি প্যাকেজ): এবারের বিশেষ অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো—প্রতিদিনের বিজয়ী নিজের সঙ্গে পরিবার বা পছন্দের আরও একজনকে বিনামূল্যে ওমরাহতে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
জমজমের পানির উপহার: এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জন বিজয়ী পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড। যার মধ্যে ১০টি নিজের জন্য এবং ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য।
নুসুক অ্যাপের কুইজ প্রতিযোগিতায় যেভাবে অংশ নেবেন
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলিম ব্যবহারকারীরা এই লটারিতে অংশ নিতে পারবেন। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন করা যায়:
দৈনিক কুইজের উত্তর: সেখানে পবিত্র কোরআন, নবীজির সিরাত, ওমরাহর নিয়মকানুন বা ইসলামিক ইতিহাসের ওপর বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রশ্ন করা হয়। একটি বিষয় বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে এবং এমসিকিউ (MCQ) প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলেই নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির (Raffle Draw) তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।
জেতার সম্ভাবনা বৃদ্ধি: নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারকে অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যায়, যা লটারিতে জেতার সুযোগ আরও বাড়িয়ে দেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অবশ্যই নুসুক-এর অফিশিয়াল অ্যাপ বা ভেরিফাইড মাধ্যম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন আরও ১০ জন পাবেন জমজমের পানির বিশেষ কার্ড।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন