গণবার্তা

কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত ৬, আহত ২

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ফায়ার সার্ভির সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম শনিবার (৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বিকালে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন পাঁচজনের লাশ উদ্ধারের খবর জানিয়েছিলেন। পরে রাতে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে সাতটি ইউনিট কাজে যোগ দেয়। সাতটি ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কারখানাটি গ্যাস লাইটার তৈরির কারখানা। কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে অনেকে কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকাজ শেষে ঘটনাস্থলে পুলিশ ও তদন্ত সংস্থা কাজ শুরু করেছে। আগুনের কারণ উদ্বোধনে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত ৬, আহত ২