ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
গণবার্তা

১৫ বছর বয়সী মেয়ে লালসার শিকারে ৫ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বাবা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজের ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা শফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।গৃহকর্মীর কাজ থেকে ফিরে নির্যাতনের শিকারপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। পাঁচ মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে। আশ্রয়ণ প্রকল্পের ঘরে শফিকুল, তার মা ও ওই কিশোরী একসঙ্গে বসবাস করতেন। বাড়িতে আসার কয়েক দিন পর থেকেই শফিকুল ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন। এরপর থেকে নিয়মিত ওই কিশোরী বাবার লালসার শিকার হতে থাকে।ময়মনসিংহে নারী চিকিৎসকের সন্দেহে ঘটনা প্রকাশপ্রায় দুই মাস আগে কিশোরীটি ময়মনসিংহে এক নারী চিকিৎসকের বাসায় কাজে যোগ দেয়। সেখানে এক মাস কাজ করার পর কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে ওই চিকিৎসকের সন্দেহ হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় কিশোরীটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে অভিযুক্ত শফিকুল বাড়ি থেকে পালিয়ে যান।পুলিশের অভিযানে গ্রেপ্তারপূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় পুলিশের একাধিক টিম অভিযানে নামে। বুধবার বিকেলে খলিশাউড় ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে আত্মগোপনে থাকা শফিকুলকে গ্রেপ্তার করা হয়। সকালে ভুক্তভোগী কিশোরীকে থানায় এনে তার জবানবন্দি নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কিশোরী নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম চলমান। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

১৫ বছর বয়সী মেয়ে লালসার শিকারে ৫ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বাবা গ্রেপ্তার