গণবার্তা

আল-আকসায় রমজানের প্রথম দিকেই ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়

আল-আকসায় রমজানের প্রথম দিকেই ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়চলমান উত্তেজনার মধ্যেও রমজানের প্রথম দিকেই আল-আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন প্রায় ৫০ হাজার মুসল্লি। রোববার সন্ধ্যায় দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীন নগরীতে এ দৃশ্য দেখা যায়।আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরাইলি সেনাবাহিনীর অভিযান ও গ্রেফতারসহ নানা উত্তেজনার মধ্যেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন।জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইসরাইলি সামরিক চেকপয়েন্ট ও কড়া যাচাইয়ের মধ্যেও মুসল্লিরা মসজিদে সমবেত হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অন্তত ৩০০ বাসিন্দাকে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। একই সঙ্গে শহরে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশ সীমিত করা হয়েছে। গত বুধবার থেকে হাজার হাজার ফিলিস্তিনি সামরিক চেকপয়েন্টে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন, বিশেষ করে কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে ভিড় দেখা গেছে। পর্যবেক্ষকদের মতে, এসব বাধা ও উত্তেজনার মধ্যেও আল-আকসায় মুসল্লিদের উপস্থিতি রমজানের পবিত্রতা ও ইবাদতে তাদের অটলতার প্রতিফলন।

আল-আকসায় রমজানের প্রথম দিকেই ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়