ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

শাহরুখ খান ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড সেলিব্রিটি

আন্তর্জাতিক ফিনান্সিয়াল অ্যান্ড বিজনেস কনসালটিং প্রতিষ্ঠান 'ক্রল'-এর 'সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫'-এ ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড তারকার স্বীকৃতি পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার বেশি।এই তালিকায় শাহরুখ পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। 'ক্রল' ভারতের শীর্ষ ২৫ জন তারকার ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করেছে, যেখানে তাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বা ২ বিলিয়ন ডলার।গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে, তখন তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ ডলার। মাত্র এক বছরের ব্যবধানে ২২ শতাংশ বেড়েছে তার ব্র্যান্ড মূল্য, যা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই প্রমাণ করে।গত এক বছরে শাহরুখ তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের তালিকায় যুক্ত করেছেন বেশ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ক্যাসট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। এছাড়া হুন্দাই, মিনট্রা, এয়ারবিএনবি-সহ আরও একাধিক বড় ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি।গত বছর শীর্ষস্থানে থাকলেও এবার তৃতীয় অবস্থানে নেমে এসেছেন বিরাট কোহলি। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ ডলার। আর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রণবীর সিং, যার ব্র্যান্ড ভ্যালু ১৬ কোটি ২৯ লাখ ডলার।শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা 'কিং' নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে থাকছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের অনেক তারকা। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।বলিউডের এই সুপারস্টার 'পাঠান' ও 'জওয়ান'-এর মতো ব্লকবাস্টার সিনেমার সাফল্যের পর থেকেই এন্ডোর্সমেন্ট বাজারে তার দাম অনেক বেড়েছে বলে জানিয়েছেন বিজ্ঞাপন বিশেষজ্ঞরা। ভক্তদের পাশাপাশি ব্র্যান্ডগুলোর কাছেও শাহরুখের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে, যা এই প্রতিবেদনে স্পষ্ট হয়েছে।

শাহরুখ খান ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড সেলিব্রিটি