ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
গণবার্তা

যারা ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, তাদের বিচার করতে হবে: সংসদে হুইপ

জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি হওয়া দরকার। মঙ্গলবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন তিনি।নাটোর-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, সাংবাদিকদের নামে যারা ইতোপূর্বে তাদের চরিত্র হনন করেছেন, তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান, যারা ওয়ান ইলেভেনের নায়ক ছিল, যারা ওয়ান ইলেভেন নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, এসব সাংবাদিকের বিচার হতে হবে।তিনি আরও বলেন, যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি দরকার।জাতীয় সংসদের এই হুইপ বলেন, তারা রাজনীতি করেন দেশের জন্য, তার সন্তানরা আজ ভয়ে রাজনীতি করতে সাহস করে না। যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ ও শেখ হাসিনা দিয়ে গেছে, তাদের সন্তানদের সেই ভয়টা আজ কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র তারা অর্জন করেছেন— তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যেটা শুরু করেছেন, সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ না পায়, সেটাই তারা চান।

যারা ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, তাদের বিচার করতে হবে: সংসদে হুইপ