‘ইউনিভার্সিটি অব চানখারপুল’: বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের সিনেমা
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বানিয়েছেন ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। গতকাল (১২ জুন) শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। দেশের বিশ্ববিদ্যালয় জীবন, হলসংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি ইতিমধ্যে উৎসব থেকে জিতেছে পুরস্কারও।রাজধানীর পান্থপথের স্টার সিনেপ্লেক্স এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাস—মাত্র দুটি হলে জায়গা পেয়েছে ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’। তরুণ নির্মাতা আকাশ হক পরিচালিত এই সিনেমা ইতিমধ্যে সমালোচক ও দর্শকমহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে।ছবিতে কী দেখা যাচ্ছে?বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা—হল কালচারগেস্টরুমক্ষমতার রাজনীতি‘বড় ভাই’ সংস্কৃতিতরুণদের হারিয়ে যাওয়া স্বপ্নএই সবকিছুই হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ছবিটিতে তুলে ধরা হয়েছে।দর্শকের প্রতিক্রিয়ামুক্তির পর গতকাল বেশ কিছু দর্শক ছবিটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এককথায় বলেছেন ‘দারুণ’ বা ‘অসাধারণ’, আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন কেন এই সিনেমা গুরুত্বপূর্ণ।ছবির নির্বাহী প্রযোজক হাফিজ উদ্দিন মুন্না বলেন, “এটা শুধু একটা সিনেমা না, এটা আমাদের সময়, আমাদের ক্যাম্পাস এবং আমাদের তরুণ প্রজন্মের অপ্রকাশিত বাস্তবতার গল্প। অনেকেই একে ‘সিলেবাসের বাইরের সিনেমা’ বলে অভিহিত করেছেন। কারণ এটি এমন কিছু প্রশ্ন এবং অভিজ্ঞতা সামনে নিয়ে আসে, যা পাঠ্যবইতে পাওয়া যায় না, কিন্তু আমাদের সমাজের বাস্তবতায় প্রতিনিয়ত বিদ্যমান।”ছবিটি কি বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে?ছবিটি কি দেশের বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করছে? জানতে চাইলে পরিচালক আকাশ হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের এই জগৎ আমাদের সবার পরিচিত, কিন্তু খুব কম সময়ই তা সততা এবং নির্ভীকতার সঙ্গে বড় পর্দায় উঠে এসেছে। আমি এমন একটি গল্প বলতে চেয়েছি, যা দর্শককে একদিকে হাসাবে, অন্যদিকে নিজের চারপাশের বাস্তবতা নিয়ে ভাবতে বাধ্য করবে। এই সিনেমা সেই চেষ্টার ফল। দর্শক হলে এসে ছবিটি দেখবেন এবং নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পাবেন, এটাই আমাদের প্রাপ্তি।”স্বীকৃতি ও পুরস্কাররনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখবিলাস’ থেকে অনুপ্রাণিত ‘ইউনিভার্সিটি অব চানখারপুল’ ইতিমধ্যেই দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে—ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপরেসি অ্যাওয়ার্ড‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ হীরালাল সেন মেডেলএকই উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কারছবিতে অভিনয় করেছেন—দেবদ্যুতি আইচরকি খানববি বিশ্বাসএকঝাঁক নতুন ও সম্ভাবনাময় শিল্পীচলচ্চিত্রের জনপ্রিয় দুটি গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।মাত্র দুই হলে মুক্তি পেলেও ছবিটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দর্শক ও সমালোচকেরা একে ‘নির্ভীক ও সৎ সিনেমা’ বলে আখ্যা দিচ্ছেন। তরুণ নির্মাতার এই প্রয়াশ দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন ভাবনার জায়গা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।