ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
গণবার্তা

আর্কাইভ দেখুন

কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

সিউল: দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, বৃহত্তর বিনিয়োগ এবং বর্ধিত প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দক্ষিণ কোরিয়ার প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউন-জু এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হিরের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।পার্ক ইউন-জুর সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।তিনি দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে কোরীয় সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান এবং বাংলাদেশ-কোরিয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষরের অগ্রগতির প্রশংসা করে এটি দ্রুত সই হওয়ার আশা প্রকাশ করেন।প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশি পণ্যের জন্য বৃহত্তর বাজার প্রবেশাধিকার এবং সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, হাই-অ্যান্ড তৈরি পোশাক, আইসিটি ও অন্যান্য প্রযুক্তিনির্ভর খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।তিনি কৃষি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং সেবামূলক খাতেও বিভিন্ন সুযোগের কথা তুলে ধরেন। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে বাংলাদেশি দক্ষ ও অর্ধদক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করতে কোরিয়ার সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।কোরিয়ার উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করে তিনি জলবায়ু সহনশীলতা, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। কোরিয়ার বৈশ্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত নেতৃত্বে রূপান্তরের প্রশংসা করে তিনি বলেন, দেশটির উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশকে অনুপ্রাণিত করে চলেছে।প্রতিমন্ত্রী নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) এবং অন্যান্য উচ্চপর্যায়ের বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কোরিয়াকে ধন্যবাদ জানান এবং মিয়ানমারে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে অব্যাহত সহযোগিতা কামনা করেন।বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করে।প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হিরের সঙ্গে পৃথক বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার ওপর আলোচনা কেন্দ্রীভূত ছিল।বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রশিক্ষণ প্রদানে কোরিয়ার সহায়তার প্রশংসা করে হুমায়ুন কবির বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ানোর অনুরোধ জানান। তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক প্রদত্ত বিশেষায়িত কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য কোরিয়ার সামরিক কর্মীদের পাঠানোরও আহ্বান জানান।প্রতিমন্ত্রী কোরীয় পক্ষকে জানান যে, বাংলাদেশ একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং প্রযুক্তি ও শিল্প সহযোগিতা এগিয়ে নিতে কোরীয় বিনিয়োগের সুযোগ অন্বেষণের আমন্ত্রণ জানান।কোরীয় পক্ষ বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের আগ্রহকে স্বাগত জানায় এবং প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও শান্তিরক্ষী কার্যক্রমসহ পারস্পরিক সম্মত ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতা অন্বেষণের জন্য তাদের প্রস্তুত থাকার কথাও উল্লেখ করে।


খাগড়াছড়ির ভারত সীমান্তে ৫ বস্তায় মিলল পিস্তল, গুলি, মদ ও গাঁজা

খাগড়াছড়ির ভারত সীমান্তে ৫ বস্তায় মিলল পিস্তল, গুলি, মদ ও গাঁজা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।এর আগে এদিন ভোরে মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে জানমারাটিলা ডাউন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ের গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।পরে শুক্রবার ভোরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোয় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচটি গুলি, বিভিন্ন ধরনের ভারতীয় মদ ৩১ বোতল, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেট ৪৭ কার্টন পাওয়া যায়।বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


ত্রিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছোট ভাই ও তার স্ত্রী পলাতক

ত্রিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছোট ভাই ও তার স্ত্রী পলাতক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনার পর ছোট ভাই স্ত্রীসহ পলাতক রয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকালে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজো ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মাজহারুল তার বড় ভাই এনামুল হককে প্রায়ই হত্যার হুমকি দিত। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের খোঁজ পাওয়া যাচ্ছিল না।সর্বশেষ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে জলপাই গাছে এনামুল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ত্রিশাল থানার এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।ত্রিশাল থানার এসআই আল আমিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও মাজহারুলের স্ত্রী পলাতক রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।মামলার এজাহারে অভিযোগ করা হয়, ব্যাপক যাত্রীদের চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হন মেজর (অব.) আখতারুজ্জামান। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।


মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় ৯ হাজার সেনা ও তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এর আগে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচনী প্রচারণার সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।এদিকে বুধবার ইসরায়েলগামী একটি ফ্লাইটে ফ্লাইদুবাইয়ের এক সহকারী পাইলট তার ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র আছে কি না, বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এমন যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে।হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি যেসব তথ্য শুনছি, তার ভিত্তিতে বলব—হ্যাঁ। তবে আমরা বিষয়টি এখনো তদন্ত করছি।”ইরানের সঙ্গে ওই ঘটনার যোগসূত্র প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “তাদের ওপর খুব কঠোর হামলা হবে, এ নিয়ে চিন্তা করবেন না।”এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ফ্লাইদুবাইয়ের ওই ঘটনার সন্দেহভাজন ব্যক্তি ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে’ প্রভাবিত হয়েছিলেন। তবে এ দাবির পক্ষে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।


বাগেরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাগেরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার ওই ইউপি সদস্য মুজিবুর রহমানকে শেষবার দেখেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গত তিন দিনের যেকোনো সময় তিনি মারা গেছেন।জানা গেছে, মৃত মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান মারা গেছেন অনেক আগে। এক মেয়ে তার স্বামীর বাড়িতে থাকেন। ছেলের সন্তান অর্থাৎ নাতি মো. সাইদুর রহমান ইমন থাকেন অন্যত্র। ফলে ওই বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। মরদেহ দেখে প্রাথমিক ধারণা করছেন তিনি আরও দুই-তিন দিন আগে মারা গেছেন।


মদিনায় হুতি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের, ‘গুরুতর উসকানি’ বলল ইসলামাবাদ

মদিনায় হুতি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের, ‘গুরুতর উসকানি’ বলল ইসলামাবাদ

ইসলামাবাদ: মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোতে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা গুরুতর উসকানিমূলক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এক বিবৃতিতে বলেন, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।তিনি বলেন, বেসামরিক অবকাঠামোতে এমন নিন্দনীয় হামলা গুরুতর উসকানি। সব পরিস্থিতিতে পবিত্র দুই মসজিদের পবিত্রতা এবং মুসল্লি ও তীর্থযাত্রীদের নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে।সাজ্জাদ হায়দার খান এসব ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানান। তার ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।বিবৃতিতে সৌদি আরবের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা, সৌদি জনগণের সুরক্ষা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রচেষ্টার পাশে দৃঢ়ভাবে থাকবে পাকিস্তান। পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।


দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মোট পাঁচ দিন; শিক্ষার্থীদের টানা ১০ দিন

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মোট পাঁচ দিন; শিক্ষার্থীদের টানা ১০ দিন

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসছে। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ।পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে:মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়: শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন। তবে এর আগে-পরে শুক্র ও শনিবার (১৬-১৭ অক্টোবর এবং ২৩-২৪ অক্টোবর) থাকায় এবং ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হলে মোট ১০ দিনের ছুটির (১৬ থেকে ২৫ অক্টোবর) সুবর্ণ সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর: মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আগে-পরের দুটি সাপ্তাহিক ছুটি (১৬-১৭ ও ৩০-৩১ অক্টোবর) হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৬ দিন।মাদ্রাসার ছুটি: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে।বিশ্ববিদ্যালয়সমূহ: বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।যারা পাবেন টানা ৭ দিনের ছুটি২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে অতিরিক্ত ছুটির সুযোগ:ঐচ্ছিক ছুটি: ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী ও ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে তারা অতিরিক্ত ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।টানা ৭ দিন: ১৮ থেকে ২২ অক্টোবর সরকারি ও ঐচ্ছিক ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট টানা ৭ দিনের ছুটি (১৮ থেকে ২৪ অক্টোবর) উপভোগ করতে পারবেন সনাতন ধর্মাবলম্বী কর্মচারীরা।ছুটি পাবেন না যারা—আর্থিক প্রতিষ্ঠান ও জরুরি সেবাদুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম, অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা সচল থাকবে।অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই সাধারণ ছুটির আওতায় থাকবেন না; জনস্বার্থে তাদের দায়িত্ব পালন করতে হবে।


নূহের নৌকার সন্ধানে তুরস্কে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু

নূহের নৌকার সন্ধানে তুরস্কে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু

আঙ্কারা: তুরস্কের পূর্বাঞ্চলীয় আগরি প্রদেশের দোগুবায়াজিত এলাকায় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ‘নূহের নৌকা’র সন্ধানে নতুন করে বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয়েছে। ‘দুরুপিনার ফরমেশন’ নামে পরিচিত নৌকার আকৃতির ভূতাত্ত্বিক গঠনটিকে ঘিরে কয়েক দশকের রহস্যের মধ্যে এবার ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করতে রাডার স্ক্যান, মাটির নমুনা সংগ্রহ ও কোর ড্রিলিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করছেন গবেষকেরা।তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু ও দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।গবেষণায় তুরস্কের সিভাস জুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জানকার আতিলার নেতৃত্বে একটি দল কাজ করছে। তাদের সঙ্গে রয়েছেন মার্কিন গবেষক অ্যান্ড্রু জোন্স। এ অনুসন্ধানকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি তথ্যচিত্র নির্মাতা দলও এলাকায় কাজ করছে। এর মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিযাত্রী ও টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলসের সঙ্গে সংশ্লিষ্ট একটি দলও রয়েছে।গবেষকেরা প্রথমে দুরুপিনার ফরমেশনের বিভিন্ন পয়েন্টের জিপিএস অবস্থান নির্ধারণ করেন। এরপর ওই এলাকার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক মানচিত্র এবং অরথোফটো ম্যাপ তৈরি করা হয়। পরে ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করতে বিশেষায়িত রাডার দিয়ে জরিপ চালানো হয়।অধ্যাপক জানকার আতিলার ভাষ্য, রাডার জরিপে ভূগর্ভে কয়েকটি ফাঁপা বা শূন্যস্থান শনাক্ত হয়েছে। এর কিছু সম্ভাব্য করিডর বা কক্ষের মতো দেখতে। এসব জায়গাকে কেন্দ্র করে এখন ড্রিলিং ও মাটির নমুনা সংগ্রহ করা হচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নোয়া’স আর্ক স্ক্যানস’ নামের অভিযানে গবেষকেরা একটি সম্ভাব্য করিডরের সন্ধান পেয়েছেন, যার দৈর্ঘ্য ২৫০ ফুটের বেশি হতে পারে। পরবর্তী ধাপে সরু কোর ড্রিল করে ভূগর্ভস্থ এসব স্থানে ‘গোফার’ নামের একটি বিশেষ রোবট পাঠানোর পরিকল্পনা রয়েছে। রোবটটি উচ্চ রেজ্যুলেশনের ভিডিও ধারণের পাশাপাশি মাটির নমুনা সংগ্রহ করতে পারবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।তবে এসব ভূগর্ভস্থ কাঠামো যে নূহের নৌকার অংশ, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় এখন পর্যন্ত নৌকার আকৃতির ওই ভূতাত্ত্বিক গঠনের মধ্যে নূহের নৌকার ভগ্নাবশেষ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।মাটির রাসায়নিক বৈশিষ্ট্যেও পার্থক্যচলমান গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাটির রাসায়নিক বিশ্লেষণ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে গবেষক অ্যান্ড্রু জোন্সের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, দুরুপিনার ফরমেশনের ভেতরের ও বাইরের মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ ও রাসায়নিক বৈশিষ্ট্যে পার্থক্য পাওয়া গেছে।জোন্সের দাবি, ফরমেশনের ভেতরের মাটিতে বাইরের তুলনায় প্রায় তিন গুণ বেশি জৈব পদার্থ পাওয়া গেছে। একই সঙ্গে ভেতরের মাটিতে পটাশিয়ামের পরিমাণ ৩৮ শতাংশ বেশি এবং পিএইচ মাত্রায় প্রায় আট গুণ পার্থক্য পাওয়া গেছে বলেও তিনি জানান।গবেষকের ব্যাখ্যা, দীর্ঘ সময় ধরে কোনো বদ্ধ পরিবেশে জৈব পদার্থের ক্ষয় হলে মাটির রাসায়নিক বৈশিষ্ট্যে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। তবে এসব তথ্যকে নূহের নৌকার অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়নি। আরও পরীক্ষা ও নমুনা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।১৯৫৯ সালে শনাক্ত হয় দুরুপিনার ফরমেশনদুরুপিনার ফরমেশনটি তুরস্কের দোগুবায়াজিত জেলার তেলচেক গ্রামের কাছে এবং আরারাত পর্বতের কাছাকাছি অবস্থিত। ১৯৫৯ সালে তুরস্কের সেনাবাহিনীর ক্যাপ্টেন ও মানচিত্রবিদ ইলহান দুরুপিনার আকাশ থেকে তোলা ছবি বিশ্লেষণের সময় অস্বাভাবিক আকৃতির এই ভূতাত্ত্বিক গঠন শনাক্ত করেন।এরপর থেকেই জায়গাটি নূহের নৌকার সম্ভাব্য অবস্থান হিসেবে আলোচনায় আসে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে জরিপ, খনন ও অন্যান্য অনুসন্ধান চালানো হলেও নূহের নৌকার অস্তিত্বের পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি।বিজ্ঞানীদের একটি অংশ দীর্ঘদিন ধরে দুরুপিনার ফরমেশনকে প্রাকৃতিক ভূতাত্ত্বিক কাঠামো হিসেবে বিবেচনা করে আসছেন। ১৯৯৬ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রেও এটিকে নূহের নৌকার অংশ নয়, বরং প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল বলে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আধুনিক ভূতাত্ত্বিকদের একটি অংশের মতে, চুনাপাথর ও আগ্নেয় কাদামাটির সমন্বয়ে গঠিত এই কাঠামো ক্ষয়প্রক্রিয়ার কারণে নৌকার মতো আকৃতি পেয়েছে।এর আগে মার্কিন উদ্ধারকারী বিশেষজ্ঞ ডেভিড ফ্যাসোল্ডও গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার ব্যবহার করে এলাকাটি পরীক্ষা করেছিলেন। একসময় তিনি এটিকে প্রাচীন জাহাজের জীবাশ্মীভূত অবশিষ্টাংশ বলে মনে করেছিলেন। তার পরিমাপ অনুযায়ী, ফরমেশনটির দৈর্ঘ্য প্রায় ১৬৪ মিটার—যা বাইবেলে বর্ণিত নূহের নৌকার প্রায় ১৫৭ মিটার দৈর্ঘ্যের কাছাকাছি। তবে পরে ফ্যাসোল্ড নিজেই নূহের নৌকা-সংক্রান্ত ওই তত্ত্ব থেকে সরে এসেছিলেন বলে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়।ফরমেশনের আশপাশে পাওয়া কয়েকটি বড় পাথর নিয়েও নূহের নৌকার তত্ত্বের সমর্থকেরা দাবি করেছেন, এগুলো প্রাচীন জাহাজের নোঙর হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে সংশয়বাদীরা এগুলোকে স্মৃতিচিহ্ন বা সমাধিফলক হিসেবে ব্যাখ্যা করেছেন।এ ছাড়া ২০১৯ সালে করা ত্রিমাত্রিক গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার স্ক্যানেও মাটির ঢিবিটির নিচে অস্বাভাবিক কাঠামোর ইঙ্গিত পাওয়া গিয়েছিল বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান গবেষকেরা আগের এসব তথ্যের ওপরও কাজ করছেন।আরও দুই বছর চলতে পারে অনুসন্ধানগবেষকেরা জানিয়েছেন, বর্তমানে সংগৃহীত মাটির নমুনাগুলো শীতকালজুড়ে পরীক্ষা করা হবে। কয়েক মাসের মধ্যে এসব পরীক্ষার ফল পাওয়া যেতে পারে। এরপর গবেষণার ফলাফল নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।শীতকালে পাহাড়ি এলাকায় গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চলমান অনুসন্ধানের একটি অংশ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে। গবেষণা দলটি আগামী বছর এবং তার পরের বছরও অনুসন্ধান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।ইহুদি, খ্রিষ্টান ও মুসলিম—তিন ধর্মের বিশ্বাসেই নূহের নৌকা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে দুরুপিনার ফরমেশনটি সত্যিই নূহের নৌকার ধ্বংসাবশেষের সঙ্গে সম্পর্কিত কি না, তা প্রমাণিত হলে এলাকাটি আন্তর্জাতিকভাবে ধর্মীয় ও পর্যটন আগ্রহের কেন্দ্র হয়ে উঠতে পারে।তবে গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত দাবি করছেন না। ‘নোয়া’স আর্ক স্ক্যানস’-এর সঙ্গে যুক্ত লরেন উইটজকে জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা—দুরুপিনার ফরমেশনটি নূহের নৌকার ধ্বংসাবশেষ কি না।


১

তুবার বাবাকে অটোভ্যান দিল ওয়াব ফাউন্ডেশন

২

বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছে ইসরায়েল-আমিরাত, ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ানোর চেষ্টা: প্রেস টিভি

৩

কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

৪

খাগড়াছড়ির ভারত সীমান্তে ৫ বস্তায় মিলল পিস্তল, গুলি, মদ ও গাঁজা

৫

ত্রিশালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছোট ভাই ও তার স্ত্রী পলাতক

৬

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

মধ্যপ্রাচ্যে ৯ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

৮

বাগেরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

৯

মদিনায় হুতি হামলার তীব্র নিন্দা পাকিস্তানের, ‘গুরুতর উসকানি’ বলল ইসলামাবাদ

১০

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মোট পাঁচ দিন; শিক্ষার্থীদের টানা ১০ দিন