গণবার্তা

স্বাস্থ্য ও চিকিৎসা

২৬ দিনে হাম ও উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ২৬ দিনে হাম নিশ্চিত এবং এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু। বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্তের সংখ্যাতথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনাপরিস্থিতির অবনতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর সব অভিভাবককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের হামের টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। টিকাবিহীন কোনো শিশু থাকলে দ্রুত টিকা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তাই সচেতনতা ও দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। অভিভাবকদের সন্তানের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে ঘরোয়া চিকিৎসায় না থেকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২৬ দিনে হাম ও উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে