গণবার্তা

পবিত্র শবেবরাত আজ

পবিত্র শবেবরাত আজ

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হচ্ছে।

হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলমানদের কাছে শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ও বলা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবে বরাত আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাত লাভের এক অসাধারণ সুযোগ। তিনি দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার সুযোগ এনে দেয় শবে বরাত।”

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল (৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
রাত ৮টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করবেন এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬


পবিত্র শবেবরাত আজ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হচ্ছে।হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলমানদের কাছে শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ও বলা হয়।পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র শবে বরাত আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাত লাভের এক অসাধারণ সুযোগ। তিনি দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।তিনি আরও বলেন, “এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার সুযোগ এনে দেয় শবে বরাত।”পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল (৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ওয়াজ করবেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।রাত ৮টা ৩০ মিনিটে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করবেন এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা