গণবার্তা

র‍্যাবের নাম পরিবর্তন, নতুন পরিচয়ে আসছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‍্যাবের নাম পরিবর্তন, নতুন পরিচয়ে আসছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ঢাকা, ৩ ফেব্রুয়ারি:

অন্তর্বর্তী সরকার দেশের এলিট আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। র‍্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তৃত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নাম অনুযায়ী বাহিনীর জন্য নতুন পোশাক প্রস্তুতের কাজও শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির কার্যক্রমকে আরও আধুনিক, পেশাদার ও আইনসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের আস্থা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা আরও কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, র‍্যাবের যাত্রা শুরুর সময় এর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে বাহিনীটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নামে আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই এলিট ফোর্সটি দীর্ঘ ২২ বছর ধরে সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান এবং গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

দীর্ঘদিন পর বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত আইনশৃঙ্খলা ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন পরিচয়ে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) কীভাবে দায়িত্ব পালন করে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬


র‍্যাবের নাম পরিবর্তন, নতুন পরিচয়ে আসছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকা, ৩ ফেব্রুয়ারি:অন্তর্বর্তী সরকার দেশের এলিট আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। র‍্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যেই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তৃত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নাম অনুযায়ী বাহিনীর জন্য নতুন পোশাক প্রস্তুতের কাজও শুরু হয়েছে।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির কার্যক্রমকে আরও আধুনিক, পেশাদার ও আইনসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের আস্থা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা আরও কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, র‍্যাবের যাত্রা শুরুর সময় এর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে বাহিনীটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নামে আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই এলিট ফোর্সটি দীর্ঘ ২২ বছর ধরে সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান এবং গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।দীর্ঘদিন পর বাহিনীটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত আইনশৃঙ্খলা ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন পরিচয়ে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) কীভাবে দায়িত্ব পালন করে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা