ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে লেবাননভিত্তিক ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তারা জানিয়েছে, এই হামলা খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে তারা লেবাননকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনাদের দাবি, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।
হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে এবং দেশটির রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি সংগঠন হিসেবে পরিচিত।
এই হামলা ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতকে আরও বিস্তৃত করেছে এবং লেবাননকেও সরাসরি সংঘাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
বিষয় : হিজবুল্লাহ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন