গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন নির্ধারণ করে দেয় 

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ আদেশের মাধ্যমে এই তারিখ ঠিক করে। গত ২৭ জানুয়ারি উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে 

এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের বেকসুর খালাস চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেন 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বেরোবি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এই ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের সূত্রপাত ঘটে যা পরে জুলাই অভ্যুত্থানে রূপ নেয় এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে 

গত বছরের ৩০ জুন এই মামলা সংশ্লিষ্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে গত ৬ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় । এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। যার মধ্যে অন্যতম সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

যারা আসামি ও গ্রেপ্তার কারা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ২৪ জন পলাতক রয়েছেন 

গ্রেপ্তার আসামিরা হলেন–

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম

  • সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল

  • রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ

  • পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন

  • সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়

  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ 

পলাতক ২৪ আসামির মধ্যে রয়েছেন সাবেক ভিসি হাসিবুর রশীদ, তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, ছাত্রলীগের আরও কয়েকজন নেতা ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা 

আদালত সূত্র জানায়, বিচার চলাকালে বেরোবির মূল ফটকের সিসিটিভি ফুটেজ আদালতে দেখানো হয়, যেখানে আবু সাঈদকে গুলি করার ঘটনা ধরা পড়ে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এই ভিডিও চিত্রের মাধ্যমে আসামিদের অবস্থান ও কার্যক্রম চিহ্নিত করে আদালতকে দেখান 

আগামী ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন নির্ধারণ করে দেয় ।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ আদেশের মাধ্যমে এই তারিখ ঠিক করে। গত ২৭ জানুয়ারি উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে ।এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের বেকসুর খালাস চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেন ।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বেরোবি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এই ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের সূত্রপাত ঘটে যা পরে জুলাই অভ্যুত্থানে রূপ নেয় এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ।গত বছরের ৩০ জুন এই মামলা সংশ্লিষ্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে গত ৬ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় । এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। যার মধ্যে অন্যতম সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।যারা আসামি ও গ্রেপ্তার কারাবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ২৪ জন পলাতক রয়েছেন ।গ্রেপ্তার আসামিরা হলেন–বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলরেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী আনোয়ার পারভেজপুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেনসাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ পলাতক ২৪ আসামির মধ্যে রয়েছেন সাবেক ভিসি হাসিবুর রশীদ, তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, ছাত্রলীগের আরও কয়েকজন নেতা ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা ।আদালত সূত্র জানায়, বিচার চলাকালে বেরোবির মূল ফটকের সিসিটিভি ফুটেজ আদালতে দেখানো হয়, যেখানে আবু সাঈদকে গুলি করার ঘটনা ধরা পড়ে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এই ভিডিও চিত্রের মাধ্যমে আসামিদের অবস্থান ও কার্যক্রম চিহ্নিত করে আদালতকে দেখান ।আগামী ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা