নিজস্ব প্রতিবেদক: অবশেষে বাংলাদেশের বাজারে এলো অনারের (HONOR) আলোচিত দুই স্মার্টফোন— Honor Win 5G এবং Honor Win RT। গত ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর বিশ্ববাজারে সাড়া ফেলা এই দুই ফোন এখন দেশের ক্রেতাদের জন্য উপলব্ধ ।
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (১০,০০০mAh) বিশাল ব্যাটারি, ১৮৫ হার্জ রিফ্রেশ রেটের চোখধাঁধানো ডিসপ্লে আর শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপসেট— এই সিরিজের দুটি মডেলই দিচ্ছে অসাধারণ পারফরম্যান্স। তবে ক্যামেরা ও চার্জিংয়ের মতো ফিচারে রয়েছে কিছু পার্থক্য ।
কী কী ফিচার থাকছে
দুটি মডেলের সামনেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। ১ বিলিয়ন কালার, ৬০০০ নিট পিক ব্রাইটনেস আর ১৮৫ হার্জ রিফ্রেশ রেট— গেমিং হোক বা ভিডিও দেখা, ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হবে আল্ট্রা-স্মুথ ।
পাওয়ার ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তা নেই একেবারেই। ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকায় লং ইউজের সময়ও টেনশন করতে হবে না। দুটি মডেলেই আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা ।
অপারেটিং সিস্টেম হিসেবে দুটি ফোনেই আছে অ্যান্ড্রয়েড ১৬ ও ম্যাজিকওএস ১০। আইপি৬৮/আইপি৬৯কে রেটিং পাওয়ায় ধুলো ও পানির বিরুদ্ধে সুরক্ষিত এই ফোন। বিশেষ করে গেমারদের জন্য রয়েছে বিল্ট-ইন কুলিং ফ্যান, যা দীর্ঘক্ষণ গেম খেললেও ফোন গরম হতে দেবে না ।
দুটো মডেলের মূল পার্থক্য
দুটি ফোনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ক্যামেরায়। Honor Win-এ রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ— ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা (সনি এলওয়াইটি-৭০০), ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (সনি আইএমএক্স৮৫৬) এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। টেলিফটো লেন্স থাকায় দূরের ছবিও স্পষ্ট তোলা যাবে ।
অন্যদিকে Honor Win RT-তে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ— ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। টেলিফটো লেন্সটি নেই এখানে ।
চার্জিংয়ের ক্ষেত্রেও পার্থক্য আছে। Honor Win-এ আছে ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা Win RT-তে নেই। তবে দুটি মডেলেই ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং আছে ।
প্রসেসর দুটো প্রায় একই রকম হলেও সামান্য পার্থক্য আছে। Honor Win-এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ (৩ ন্যানোমিটার) চিপসেট, আর Win RT-তে আছে কোয়ালকম স্ম্যাপড্রাগন ৮ এলিট (৩ ন্যানোমিটার) চিপসেট। পারফরম্যান্সের দিক থেকে দুটোই শীর্ষ মানের ।
বাংলাদেশের বাজারে দাম
বাংলাদেশের বাজারে Honor Win-এর দাম শুরু হচ্ছে ৭৫,০০০ থেকে ৭৭,০০০ টাকার মধ্যে। আর Honor Win RT-এর দাম শুরু হচ্ছে ৫৫,০০০ থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে ।
| স্পেসিফিকেশন | Honor Win 5G | Honor Win RT |
|---|---|---|
| ডিসপ্লে | ৬.৮৩″ OLED, ১৮৫Hz | ৬.৮৩″ OLED, ১৮৫Hz |
| প্রসেসর | Snapdragon 8 Elite Gen 5 (3nm) | Snapdragon 8 Elite (3nm) |
| র্যাম | ১২ / ১৬ GB | ১২ / ১৬ GB |
| স্টোরেজ | ২৫৬ GB – ১ TB | ২৫৬ GB – ১ TB |
| পেছনের ক্যামেরা | 50MP + 50MP + 12MP | 50MP + 12MP |
| সেলফি | 50MP | 50MP |
| ব্যাটারি | 10,000mAh | 10,000mAh |
| চার্জিং | 100W Wired + 80W Wireless | 100W Wired |
| ওয়াটার রেজিস্ট্যান্স | IP68 / IP69K | IP68 / IP69K |
| বিশেষ ফিচার | Cooling Fan | Cooling Fan |
| দাম (বাংলাদেশ) | ৭৫,০০০ – ৭৭,০০০ টাকা | ৫৫,০০০ – ৫৬,৯০০ টাকা |
কোনটি কিনবেন
আপনি যদি সেরা ক্যামেরা চান, বিশেষ করে টেলিফটো লেন্সের সুবিধা নিতে চান এবং ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা চান, তবে Honor Win হবে আপনার জন্য সেরা পছন্দ। আর যদি বাজেট কিছুটা কম রেখেও সেরা ব্যাটারি, মসৃণ ডিসপ্লে আর শক্তিশালী পারফরম্যান্স চান, তবে Honor Win RT-ই ভালো অপশন ।
বিশেষ করে গেমারদের জন্য দুটি ফোনই দারুণ উপযোগী। বিশাল ব্যাটারি, কুলিং ফ্যান আর ১৮৫ হার্জ রিফ্রেশ রেট দীর্ঘক্ষণ গেমিংয়ের জন্য পারফেক্ট।
আগ্রহীরা দেশের যেকোনো অনুমোদিত মোবাইল শপ বা অনার ব্র্যান্ডের অফিসিয়াল আউটলেট থেকে ফোন দুটি কিনতে পারবেন। বিভিন্ন অফারে দাম কম-বেশি হতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন