গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

 আগামীকাল (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী ২৮ মার্চ এই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।

আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর মতিঝিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, 'আমরা আজকে বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি দেবেন।'

হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, একই দিনে দুটি নির্বাচন (সংসদ নির্বাচন ও গণভোট) হয়েছে এবং উভয় ক্ষেত্রেই 'হ্যাঁ' ভোট জয়লাভ করেছে। তিনি দাবি করেন, এই ভোটের ফল অনুযায়ী দুইটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম থাকলেও সরকার ডেকেছে মাত্র একটি।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, 'বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, একইদিনে গণভোট চেয়েছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন, শেষে এসে মানলেন না- এটা জাতির সঙ্গে প্রতারণা।'

সরকার সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়টিও তুলে ধরেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, 'এরইমধ্যে সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢালাওভাবে দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে- এগুলো আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর কৌশল।'

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
 আগামীকাল (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী ২৮ মার্চ এই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর মতিঝিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।তিনি বলেন, 'আমরা আজকে বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি দেবেন।'হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, একই দিনে দুটি নির্বাচন (সংসদ নির্বাচন ও গণভোট) হয়েছে এবং উভয় ক্ষেত্রেই 'হ্যাঁ' ভোট জয়লাভ করেছে। তিনি দাবি করেন, এই ভোটের ফল অনুযায়ী দুইটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম থাকলেও সরকার ডেকেছে মাত্র একটি।তিনি বিএনপির সমালোচনা করে বলেন, 'বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, একইদিনে গণভোট চেয়েছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন, শেষে এসে মানলেন না- এটা জাতির সঙ্গে প্রতারণা।'সরকার সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়টিও তুলে ধরেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, 'এরইমধ্যে সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢালাওভাবে দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে- এগুলো আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর কৌশল।'সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা