গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে—এসব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, প্রথম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে যাবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত ট্রাডিশন অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। অধ্যাদেশ ও বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই হয়ে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে।"

এগুলো এই অধিবেশনে সম্ভব কি না—জানতে চাইলে তিনি বলেন, "এই অধিবেশনে অবশ্যই সম্ভব। বিশেষ কমিটিতে যাবে। আগামীকাল (১৫ মার্চ) আইনমন্ত্রী এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবেন। তারপর বিশেষ কমিটিতে আলাপ-আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে। এটাই নিয়ম।"

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে। সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"

কার্য উপদেষ্টা কমিটির এই বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের কার্যপ্রণালী ও এজেন্ডা চূড়ান্ত করা হয়। আগামীকাল (১৫ মার্চ) আইনমন্ত্রী বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
 সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে—এসব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।তিনি জানান, প্রথম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে যাবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত ট্রাডিশন অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। অধ্যাদেশ ও বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই হয়ে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে।"এগুলো এই অধিবেশনে সম্ভব কি না—জানতে চাইলে তিনি বলেন, "এই অধিবেশনে অবশ্যই সম্ভব। বিশেষ কমিটিতে যাবে। আগামীকাল (১৫ মার্চ) আইনমন্ত্রী এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবেন। তারপর বিশেষ কমিটিতে আলাপ-আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে। এটাই নিয়ম।"সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে। সংসদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"কার্য উপদেষ্টা কমিটির এই বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের কার্যপ্রণালী ও এজেন্ডা চূড়ান্ত করা হয়। আগামীকাল (১৫ মার্চ) আইনমন্ত্রী বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা