গণবার্তা

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে আর্জেন্টিনার জয়

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে আর্জেন্টিনার জয়

ঘরের মাঠে লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার (২৭ মার্চ) বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ দিয়েই ২০২৫ সালের ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর আবারও আর্জেন্টিনার মাটিতে পা রাখলেন ফুটবলের ক্ষুদে জাদুকর।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লা আলবিসেলেস্তে। ১৭ মিনিটে এনজো ফের্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।

৩২ মিনিটে চমৎকার ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল।

বিরতির পর ৪৬ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বৃষ্টিতে ভেজা ভারী মাঠেও বল পায়ে নিয়েই তিনি যেন দৃশ্যপট বদলে দেন। ৫৪ মিনিটে তাঁর বাঁকানো শট পোস্টের একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক বাদে আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে প্রতিটি টাচে ছিল ক্লাস, নিয়ন্ত্রণ আর ভয় ধরানো উপস্থিতি।

ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে মৌরিতানিয়া গোল শোধ করলেও বিশ্বচ্যাম্পিয়নদের থামাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই ম্যাচটি মূলত মেসির প্রত্যাবর্তনের উত্তেজনা দিয়েই ভরপুর ছিল। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর এই প্রথম বুয়েন্স এইরেসের ঘাসে পা পড়ে তার।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


মেসির প্রত্যাবর্তনের ম্যাচে আর্জেন্টিনার জয়

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
ঘরের মাঠে লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার (২৭ মার্চ) বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ দিয়েই ২০২৫ সালের ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর আবারও আর্জেন্টিনার মাটিতে পা রাখলেন ফুটবলের ক্ষুদে জাদুকর।ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লা আলবিসেলেস্তে। ১৭ মিনিটে এনজো ফের্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।৩২ মিনিটে চমৎকার ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল।বিরতির পর ৪৬ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বৃষ্টিতে ভেজা ভারী মাঠেও বল পায়ে নিয়েই তিনি যেন দৃশ্যপট বদলে দেন। ৫৪ মিনিটে তাঁর বাঁকানো শট পোস্টের একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক বাদে আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে প্রতিটি টাচে ছিল ক্লাস, নিয়ন্ত্রণ আর ভয় ধরানো উপস্থিতি।ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে মৌরিতানিয়া গোল শোধ করলেও বিশ্বচ্যাম্পিয়নদের থামাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।এই ম্যাচটি মূলত মেসির প্রত্যাবর্তনের উত্তেজনা দিয়েই ভরপুর ছিল। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর এই প্রথম বুয়েন্স এইরেসের ঘাসে পা পড়ে তার।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা