ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
গণবার্তা

প্রধান সড়কে পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ হবে: সেতুমন্ত্রী

প্রধান সড়কে পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ হবে: সেতুমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এই সমস্যা বিস্তৃত হওয়ায় শৃঙ্খলা রক্ষায় সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক ও প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।

ঢাকা বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, একটাই রাজধানী আমাদের ফাংশন করে। সব ব্যবসা, উদ্যোগ, প্রশাসন ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই সমস্যাটা বেশ বিস্তৃত। তাই রাতারাতি যেকোনো সময় যেকোনো উদ্যোগ কিছুটা কঠিন। ফলে যেটা নিলে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে যেতে চাচ্ছি। রবিউল আলম বলেন, এই সময় তিনি নিজেও জর্জরিত, সবাই জর্জরিত। আবার অটোরিকশাচালকরাও জর্জরিত। এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছেন যেটাতে সবাই একমত হয় এবং পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১১ মে ২০২৬


প্রধান সড়কে পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ হবে: সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এই সমস্যা বিস্তৃত হওয়ায় শৃঙ্খলা রক্ষায় সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক ও প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।ঢাকা বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, একটাই রাজধানী আমাদের ফাংশন করে। সব ব্যবসা, উদ্যোগ, প্রশাসন ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই সমস্যাটা বেশ বিস্তৃত। তাই রাতারাতি যেকোনো সময় যেকোনো উদ্যোগ কিছুটা কঠিন। ফলে যেটা নিলে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে যেতে চাচ্ছি। রবিউল আলম বলেন, এই সময় তিনি নিজেও জর্জরিত, সবাই জর্জরিত। আবার অটোরিকশাচালকরাও জর্জরিত। এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছেন যেটাতে সবাই একমত হয় এবং পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা