ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
গণবার্তা

প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত এই বৈঠকেই কেন্দ্রের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বড় সিদ্ধান্ত নিলেন।

শনিবার শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজকের বৈঠক ঘিরে রোববার থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল বলে জানা গেছে। ঘাতকদের সন্ধানে উত্তর প্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১১ মে ২০২৬


বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত এই বৈঠকেই কেন্দ্রের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’এর আগে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বড় সিদ্ধান্ত নিলেন।শনিবার শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজকের বৈঠক ঘিরে রোববার থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল বলে জানা গেছে। ঘাতকদের সন্ধানে উত্তর প্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা