ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
গণবার্তা

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বুলডোজার অভিযান’ শুরু

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বুলডোজার অভিযান’ শুরু

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের অধীনে শুরু হয়েছে কথিত ‘বুলডোজার অভিযান’। রাজধানী কলকাতার তপসিয়া এলাকায় একটি অবৈধ চামড়া কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। পরে কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহুতল ভবনটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এরপরই তিনি অবৈধ কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন।

পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে দ্রুত ভাঙার কাজ শুরু করে কলকাতা পৌরসভা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ‘বুলডোজার নীতি’ চালুর হুঁশিয়ারি দিয়েছিলেন। নতুন সরকার বলছে, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

তবে বিরোধী দলগুলো এই দ্রুত ভাঙার সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পরিচালিত এ অভিযান ‘অসাংবিধানিক’।

বিষয় : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুভেন্দু

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বুলডোজার অভিযান’ শুরু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের অধীনে শুরু হয়েছে কথিত ‘বুলডোজার অভিযান’। রাজধানী কলকাতার তপসিয়া এলাকায় একটি অবৈধ চামড়া কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। পরে কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহুতল ভবনটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এরপরই তিনি অবৈধ কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন।পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে দ্রুত ভাঙার কাজ শুরু করে কলকাতা পৌরসভা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ‘বুলডোজার নীতি’ চালুর হুঁশিয়ারি দিয়েছিলেন। নতুন সরকার বলছে, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করা হবে।তবে বিরোধী দলগুলো এই দ্রুত ভাঙার সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পরিচালিত এ অভিযান ‘অসাংবিধানিক’।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা