ঢাকা    মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৯ মে ২০২৬
গণবার্তা

তেহরানে অস্ত্র প্রশিক্ষণের বুথ, যুদ্ধের হুমকির মধ্যে ইরানে ব্যাপক প্রস্তুতি

তেহরানে অস্ত্র প্রশিক্ষণের বুথ, যুদ্ধের হুমকির মধ্যে ইরানে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ‘শান্তি চুক্তি না হলে ধ্বংসের’ হুঁশিয়ারির পর ইরানের রাজধানীতে দেখা গেছে ব্যাপক সরকারপন্থী বিক্ষোভ ও অস্ত্র প্রশিক্ষণের আয়োজন। সোমবার তেহরানের হাফতে তির স্কয়ারের ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ভেতরে সামরিক পোশাক পরা ব্যক্তি অস্ত্র চালানোর কৌশল বোঝাচ্ছেন, সামনে শুনছেন নারী-পুরুষ ও কিশোররা। এদিন তেহরানে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভেও অংশ নেয় কয়েকশ মানুষ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অভিজাত তাজরিশ স্কয়ারের মিছিলে অংশ নেওয়া তিয়ানা নামের এক তরুণী বলেন, ‘আমি আমার দেশ ও মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত।’ গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর প্রায় প্রতিদিনই ইরানজুড়ে সরকারপন্থী সমাবেশ হচ্ছে। তবে সম্প্রতি তা বাড়তি রূপ পেয়েছে।

তেহরানের ভানক স্কয়ারের একটি বুথে এক নারী একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। মুখোশধারী সামরিক প্রশিক্ষক তাকে অস্ত্রের পদ্ধতি শেখাচ্ছেন। পাশেই এক শিশু গুলিবিহীন রাইফেল হাতে ট্রিগার টিপছে। রাষ্ট্রীয় টেলিভিশনেও এই প্রশিক্ষণের ভিডিও প্রচার করা হচ্ছে। এক অনুষ্ঠানে উপস্থাপক হোসেইন হোসেইনি স্টুডিওর ছাদ লক্ষ্য করে গুলি ছুড়েছেন। অপর উপস্থাপক মবিনা নাসিরিকেও রাইফেল হাতে দেখা গেছে।

তবে সকল ইরানি যুদ্ধের পক্ষে নয়। তাজরিশ স্কয়ারের পার্কে এক নারী অধ্যাপক সিএনএনকে বলেন, ‘আমরা শুধু স্বাভাবিক জীবন চাই, যেখানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ থাকবে।’ 

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬


তেহরানে অস্ত্র প্রশিক্ষণের বুথ, যুদ্ধের হুমকির মধ্যে ইরানে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ‘শান্তি চুক্তি না হলে ধ্বংসের’ হুঁশিয়ারির পর ইরানের রাজধানীতে দেখা গেছে ব্যাপক সরকারপন্থী বিক্ষোভ ও অস্ত্র প্রশিক্ষণের আয়োজন। সোমবার তেহরানের হাফতে তির স্কয়ারের ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ভেতরে সামরিক পোশাক পরা ব্যক্তি অস্ত্র চালানোর কৌশল বোঝাচ্ছেন, সামনে শুনছেন নারী-পুরুষ ও কিশোররা। এদিন তেহরানে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভেও অংশ নেয় কয়েকশ মানুষ।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অভিজাত তাজরিশ স্কয়ারের মিছিলে অংশ নেওয়া তিয়ানা নামের এক তরুণী বলেন, ‘আমি আমার দেশ ও মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত।’ গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর প্রায় প্রতিদিনই ইরানজুড়ে সরকারপন্থী সমাবেশ হচ্ছে। তবে সম্প্রতি তা বাড়তি রূপ পেয়েছে।তেহরানের ভানক স্কয়ারের একটি বুথে এক নারী একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। মুখোশধারী সামরিক প্রশিক্ষক তাকে অস্ত্রের পদ্ধতি শেখাচ্ছেন। পাশেই এক শিশু গুলিবিহীন রাইফেল হাতে ট্রিগার টিপছে। রাষ্ট্রীয় টেলিভিশনেও এই প্রশিক্ষণের ভিডিও প্রচার করা হচ্ছে। এক অনুষ্ঠানে উপস্থাপক হোসেইন হোসেইনি স্টুডিওর ছাদ লক্ষ্য করে গুলি ছুড়েছেন। অপর উপস্থাপক মবিনা নাসিরিকেও রাইফেল হাতে দেখা গেছে।তবে সকল ইরানি যুদ্ধের পক্ষে নয়। তাজরিশ স্কয়ারের পার্কে এক নারী অধ্যাপক সিএনএনকে বলেন, ‘আমরা শুধু স্বাভাবিক জীবন চাই, যেখানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ থাকবে।’ 

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা