দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
বিষয় : ঈদের চাঁদ পবিত্র ঈদুল আজহা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন